ইভিএম নিউজ ব্যুরো, ৫ জুনঃ (Latest News) বরাভূম রেলস্টেশনে রেল বিভ্রাট, সমস্যায় যাত্রীরা

ওভার হেড তারের সঙ্গে সংযোগকারী প্যানটোগ্রাফ খারাপ হয়ে যাওয়ায় ট্রেন চালাচলে বিপত্তি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ আদ্রা চান্ডিল শাখার বিরামডি ও বরাভূম রেল স্টেশনের ডাউন লাইনে আটকে পড়ে টাটা আসানসোল প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি আদ্রা চান্ডিল শাখার বিভিন্ন রেল স্টেশনে একাধিক মাল গাড়িও আটকে পড়ে এই সমস্যার কারণে। ঘটনার জের চরম সমস্যায় পড়তে হয় নিত্য রেল যাত্রীদের।

যাত্রীরা জানান, ট্রেনের প্যানটোগ্রাফ খারাপ হয়ে যাওয়ায় ট্রেনের মধ্যে বিদ্যুৎ সংযোগ এক্কেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কারণে দীর্ঘ আড়াই ঘন্টা প্রচন্ড গরমে এক্কেবারে নাজেহাল হতে হয় সকল যাত্রীদের। এমনকি কিছু কিছু যাত্রীদের জলের সমস্যা নিয়েও অস্থির হতে দেখা গেলো।

অবশেষে আপ লাইনে চলাচল কারী আসানসোল ,আদ্রা ও চান্ডিল থেকে রেল কর্তৃপক্ষের কর্মীরা তড়িঘড়ি সমস্যার সমাধানের জন্য ঘটনাস্থলে পৌঁছান। টাটা আসানসোল ট্রেনটির পেছনের ইঞ্জিনের প্যানটোগ্রাফ খারাপ হয়ে পড়ায় সামনের ইঞ্জিনের প্যানটোগ্রাফ দিয়ে ট্রেনটিকে টেনে আদ্রা ডিভিশনের নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মেরামত করা হবে বলে রেলের তরফ থেকে জানা যাচ্ছে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর