লাবনী চৌধুরী, ২৬ আগস্ট: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুহায়দরাবাদে কাজ করতে গিয়ে আবারও এক পরযায়ী  শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিক অলেশ রায় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়ার বাসিন্দা।

৫ মাস আগে হায়দরাবাদে কাজে যান বছর ২৭-র অলেশ রায়। পুজোয় বাড়িতে আসার কথাও ছিল অলেশের। তবে গত কয়েক দিন আগে হঠাৎ করেই পেটের ব্যাথায় আসুস্থ হয়ে পরে যুবক।  হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেও ব্যাথা কমেনি বলে জানাযায়। চিকিৎসকরা জানান পেটে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে বিপত্তি। অপারেশনের সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। তবে তাতেও শেষরক্ষা হল না।  অস্ত্রপচারের পরেও বাঁচানো গেল না অলেশকে।

ঘটনাটি জানাজানি হতেই বেতগাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় অলেশ রায়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর