ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: ফের চলল গুলি, আহত এক যুবক। উত্তর দিনাজপুরের ডালখোলায় চলল গুলি। গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের ভাইস চেয়ারম্যানের ছেলে ও ভাইপোর বিরুদ্ধে।

ঘটনায় গুলিবিদ্ধ বয়স ২২-এর তৈবুর রহমান রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন। আহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার রাতে একটি গাড়িতে চেপে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন তৈবুর। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করলে দুপক্ষের বচসা শুরু হয়। তারপর মারধোর। তাতেই স্থানীয় দুই যুবক তাদের উপর গুলি করে বলে অভিযোগ।

প্ল্যান মাফিক ডাকাতি! জড়িয়ে পুলিশ?

 

ঘটনায় ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনায় একটি গাড়িতে তৈবুর নামে ওই যুবকের হাতে গুলি লাগে বলে জানা যায়। ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহতের পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর