নেতা

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: পুলিশের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি নেতার 

আজ ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে।  চলছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। জায়ান্ট স্ক্রিনে সেই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো সাউন্ড বক্স, চেয়ার সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়। অভিযোগ, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। উত্তর কলকাতার একাধিক জায়গায় উঠল এমনই অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো প্রতিবাদ জানাতে দেখা গেলো বিজেপি নেতাদের। কলকাতা পুলিশের দাবি, অনুমতি না থাকায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

নিয়োগকাণ্ডে দেবরাজ ও বাপ্পাদিত্যকে সিবিআই- য়ের তলব

উল্লেখ্য, শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন এলাকায় এলইডি স্ক্রিন, মাইক ও সাউন্ড সিস্টেম লাগানো হয়েছিল। শ্যামপুকুর থানার পুলিশের তরফ থেকে সে সব বন্ধ করে দেওয়া হয়। এরপরই উপস্থিত যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ জমায়েত সকলকে সেখান থেকে উঠে যেতে বলে। এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন যুব মোর্চার কর্মীরা। প্রতিবাদে আগামী ২৭ তারিখ উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা তমঘ্ন ঘোষ। তিনি জানান, অনেক আগেই পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তখন পুলিশ সেই সময় কোনও আপত্তি জানায়নি। কিন্তু বুধবার রাতে আচমকা পুলিশের তরফে একটি মেইল করে অনুমতি বাতিল করে দেওয়া হয়। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর