ইভিএম নিউজ ব্যুরো,২৭ ফেব্রুয়ারিঃ এবার  নন্দকুমারের পুনরাবৃত্তি ঘটলো পূর্ব মেদিনীপুরেরই এগরার নস্করপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে।রবিবার স্থানীয় একটি স্কুলে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ৯ টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।বামেরা এই নির্বাচনে কোন প্রার্থী না দেওয়ায় ‘সমবায় বাঁচাও মঞ্চ’ তৈরি করে দ্বিমুখী লড়াইয়ে নামে বিজেপি। নীতি-আদর্শের কথা ভুলে গিয়ে তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে বিজেপিকেই সমর্থন করার সিদ্ধান্ত নেয় বামেরা। আর এর ফলেই কার্যত ধুয়ে মুছে সাফ শাসকদল তৃনমূল।

৯টি আসনেই জয়ী হয় পদ্ম শিবির। পরাজিত হয়েছেন সর্বোদয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান পূর্ণেন্দু দাসও।ভোটের ফল ঘোষণা হতেই উল্লাসে মেতে ওঠেন লাল-কমল সমর্থকরা।বিরোধীদের দাবি, আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিবাজ গুণ্ডাদের দল তৃনমূলকে কোন সুস্থ মানুষ ভোট দেবেনা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর