ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: নরেন্দ্র মোদীর প্রশংসায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি ‘স্বাধীন’ পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন। পুতিন বলেন, “ভারতের অর্থনৈতিক বিকাশ ও প্রবৃদ্ধির হার বিশ্বের মধ্যে অন্যতম ও এটি সম্ভব হয়েছে কেবলমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলীর কারণেই। তাঁর নেতৃত্বেই ভারত এই গতিতে পৌঁছেছে”।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির চমক

রাশিয়া ভারত ও তাঁর নেতৃত্বের উপর নির্ভর করতে পারে কারণ তাঁরা নিশ্চিত যে নয়াদিল্লি আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের বিরুদ্ধে কোন ‘খেলা’ খেলবে না”।

পুতিন আরও বলেন, “ভারত স্বাধীন বিদেশনীতি অনুসরণ করছে, যা আজকের বিশ্বে সহজ নয়। কিন্তু ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারতের তা করার অধিকার রয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অধিকার আদায় হচ্ছে। এটি কেবল বিবৃতি নয়, এটি যৌথ কাজ সংগঠিত করার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর