তৃতীয়

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর: তৃতীয় আম্পায়ারের ‘আউট’ সিদ্ধান্তে বিশ্বকাপে বিতর্ক

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচে ৩১২ লক্ষ্য রান তাড়া করতে নেমে ৭০ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই অবস্থায় মার্কাস স্টোইনিসকে তৃতীয় আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তে তৈরি হল বিতর্ক।

সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিৎ?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৫ রান করেই আউট হন অলরাউন্ডার স্টোইনিস। কাগিসো রাবাডারের বল স্টোইনিসের গ্লাভসে লেগে সোজা উইকেটকিপার কুইন্টন ডি’ককের হাতে। আউটের আবেদন করেন বোলার ও উইকেটরক্ষক। কিন্তু মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো রিভিউয়ে দেখেন বল গ্লাভসে লেগে কিপারের হাতে গিয়েছে। ক্যাচও ঠিক মতো ধরা হয়েছে। তাই আউট দিয়ে দেন তিনি। কিন্তু স্টোইনিসকে একেবারেই খুশি দেখায়নি। তিনি বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। তাঁর যে গ্লাভসে বল লেগেছিল, সেটা সেই সময় ব্যাটের সঙ্গে না লেগে থাকা স্বত্বেও আউট দেওয়ায় বিরক্ত হন স্টোইনিস।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, যখন বল লাগা গ্লাভসটি ব্যাট অথবা ব্যাট ধরে থাকা হাতের গ্লাভসের সঙ্গে লেগে থাকবে, ব্যাটসম্যান তখন আউট হবেন। কিন্তু এ ক্ষেত্রে সেটা ছিল না। তৃতীয় আম্পায়ারের মনে হয়েছে বল লাগা গ্লাভসটি ব্যাট ধরে রাখা হাতের গ্লাভসে লাগে। সেই জন্য আউট দেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইকেটকিপার কুইন্টন ডি’কক শতরান করেন। সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৭৭ রানে। জিততে না পেরে স্বাভাবিক ভাবেই স্টোইনিসের আউট নিয়ে বিতর্ক আরও বৃদ্ধি পেয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর