চন্দ্রযান

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: জেলার গর্ব! চন্দ্রযান ৩-এর বিজ্ঞানীকে সংবর্ধনা

কোচবিহার জেলার গর্ব ইসরোর বিজ্ঞানী চন্দ্রযান ৩ সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে সংবর্ধনা দেওয়া হল। এদিন কোচবিহার সাহিত্য সভা হলঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই এখানকার প্রধান উৎসব!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যাতীমান ভট্টাচার্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় থেকে শুরু করে অন্যান্যরা।

জানা যায়, পিনাকী রঞ্জন সরকার তিনি কোচবিহার জেনকিন্স স্কুলে পড়াশোনা করেছেন। ইসরোর চন্দ্রযান ৩ সাফল্যের জন্য তার সঙ্গে সেই সময় চার থেকে পাঁচ হাজার বিজ্ঞানী কাজ করেছেন। পিনাকী রঞ্জন সরকার জানান, এই সাফল্য পেয়ে আমরা নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি এবং শুধু আমরাই নয় সারা দেশবাসী আমাদের সাফল্যের জন্য গর্বিত। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর