খেলা

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: খেলা নয়! এবার রাজনীতির খেলায় শাকিব আল হাসান

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। আর তার আগেই একের পর এক ছক্কা হাকাচ্ছে শাসক দল আওয়ামী লিগ। নির্বাচনে নিজেদের মাটি ধরে রাখতে সেলিব্রিটিদের ওপর আস্থা রেখেছেন আওয়ামী লিগ।এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাদের প্রার্থী তালিকায় একের পর এক সেলিব্রিটি!

রাজনীতিতে পা অভিনেতা ফিরদৌসের | ভরসা শাসক দল আওয়ামী লিগ

রবিবার আওয়ামী লিগ প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। ফিরদৌসের পাশাপাশি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানও। এমনকি রয়েছেন প্রাক্তন ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজা।

আগামী বছরের শুরুতেই দ্বাদশ সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। আর সেই নির্বাচনেই প্রার্থী হচ্ছেন শাকিব আল হাসান।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফিরদৌসের পাশাপাশি আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হতে চলেছেন ক্রিকেটার শাকিব আল হাসানও। তিনি মাগুরা-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজাও ফের আওয়ামী লিগের প্রার্থী হচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি আওয়ামী  লিগের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন।

আওয়ামী লিগের দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন। এই নিয়ে সপ্তমবার তিনি এই আসন থেকে প্রার্থী হচ্ছেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রজ্জাক-সহ বাংলাদেশের মন্ত্রিসভার সকল পূর্ণ মন্ত্রীরাই এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। তবে বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী। সকলেই নিজের পুরনো আসন থেকেই প্রার্থী হচ্ছেন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর