কাঁচি

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর: কাঁচি দিয়ে গলায় কোপ! মৃত্যু ২২ বছর বয়সী যুবকের

কাঁচি দিয়ে গলায় কোপ…! ঘটনায় মৃত্যু ২২ বছর বয়সী যুবক সাহেব আলীর। জানা যায়,  সাহেব আলী চিংড়িঘাটায় শান্তিনগরের বাসিন্দা।

চোর ধরতে হুঙ্কার শুভেন্দুর | দিলেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর

ঠাকুর ভাসানের গান বাজানোর নিয়ে বচসার সূত্রপাত। বচসার জেরে কাঁচির কোপ বলেই অনুমান। রক্তাক্ত অবস্থায় যুবককে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা সাহেব আলীকে।

ঘটনায় অভিযোগ বিট্টু সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকায় দুষ্কৃতী হিসাবে পরিচিত বিট্টু। এর আগে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সাথে যুক্ত ছিল বলেও অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক বিট্টু সর্দার। এলাকার লোক বিট্টুর বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযুক্ত বিট্টুর বিরুদ্ধে কঠিনতম সাজা এমনকি ফাঁসির দাবিও তোলে। ঘটনায় বিট্টুর স্ত্রীকে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর