ইভিএম নিউজ ব্যুরো, ২১ জুনঃ (Latest News) এক ব্যক্তির খুনের ঘটনার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এই বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। অভিযোগ, গাড়ি পার্কিং করা নিয়ে সামান্য বচসার জেরে দুষ্কৃতিরা খুন করে ওই ব্যক্তিকে। এরপরই বুধবার সকাল থেকে দোষীদের শাস্তির দাবিতে হাতিঘিসায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গোটা এলাকাবাসীরা।
এই বিক্ষোভ এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাতে তীর ধনুক নিয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
(EVM News)
















