ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: ‘উত্তম স্মরণ সন্ধ্যা’। মহানায়ক উত্তম কুমারের জন্ম দিবস উপলক্ষে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে ‘উত্তম স্মরণ সন্ধ্যা’। রবিবার বিকালে কলকাতার উত্তম মঞ্চে ‘উত্তম স্মরণ সন্ধ্যার’ আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা কলকাতা মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার ও জনপ্রিয় নৃত্যশিল্পী অলকানন্দা রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ও মহানায়ক উত্তম কুমারের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে ‘উত্তম সরণ সন্ধ্যা’র শুভ সূচনা করা হয়।
ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র বাড়ি
এদিন ‘উত্তম সরণ সন্ধ্যা’ অনুষ্ঠানে উত্তম মঞ্চে বক্তব্য রাখার সময় বিধায়ক তথা কলকাতা মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার বলেন, “অনেকে গুরু হয়েছেন, মহাগুরু হয়েছেন, কিন্তু মহানায়ক হওয়ার সাহস কেউ এখনও দেখাতে পারেননি”। ইভিএম নিউজ


















