ইভিএম নিউজ ব্যুরো, ১ লা এপ্রিলঃ অশান্ত নন্দীগ্রাম। রাম নবমী উৎসবের জন্য তৈরি প্যান্ডেলে আগুন লাগানো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের সোনাচূড়া। পথ অবরোধ  করে বিক্ষোভ দেখান উৎসবের আয়োজকরা। বৃহস্পতিবার রামনবমী উদযাপন কমিটির তরফে নন্দীগ্রাম ১-নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সোনাচূড়া বাজারের নিকট ভগবান রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়। কমিটির অভিযোগ, দুষ্কৃতীরা শুক্রবার রাতে পূজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।  আর এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা সোনাচূড়া এলাকা।

রাজ্যের বিরোধী দল বিজেপি এই ঘটনার জন্য দায়ী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিজেপির অভিযোগ, সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নেওয়ায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী কলকাতার ধর্না মঞ্চ থেকে তাঁর বক্তৃতার মাধ্যমে উস্কানি ছড়িয়েছে। অপরদিকে বিজেপির এই অভিযোগকে নস্যাৎ করে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ ভারতীয় জনতা পার্টি তাঁদের ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সফল করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর