ধাক্কা

ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: অটোর ধাক্কায় বাইক থেকে পরে আহত এক শিশু

বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হল বছর পাঁচেকের এক শিশু। পুলিশ জানিয়েছে, আহত শিশুটির নাম মহম্মদ ফয়জল। শিশুটি তারাতলা এলাকার একটি স্কুলে কেজির পড়ুয়া। মঙ্গলবার দুপুরে দক্ষিণ বন্দর থানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটির মাথায় হেলমেট ছিল না। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ায় তার মাথায় আঘাত লাগে। এরপরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

ভ্রমণপ্রিয় বাঙালির শীতে ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা কোনটি? জেনে নিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফয়জল তার বাবার সঙ্গে বাইকের পিছনের আসনে বসে যাচ্ছিল। ফয়জলের বাবা মহম্মদ সাহিলের মাথায় হেলমেট থাকলেও ফয়জলের মাথায় কিন্তু হেলমেট ছিল না। সিজিআর রোডের কাছে ডুমায়ুন অ্যাভিনিউয়ে একটি অটো ওই বাইকে ধাক্কা মারলে ফয়জল বাইক থেকে পড়ে মাথায় আঘাত পায়।

ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে, শহরের নাগরিকদের নিজেদের সুরক্ষার প্রতি অসচেতনতাকে নিয়ে। সন্তানকে বাইকে চাপিয়ে নিয়ে যেতে গিয়েও কেন মানুষ সচেতন থাকেন না, তা নিয়ে হতাশায় আছে কলকাতা পুলিশের আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, বাইক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সব সময়েই হেলমেটের ব্যবহার নিয়ে কড়া থাকে কলকাতা পুলিশ। তা সত্ত্বেও এক শ্রেণির নাগরিক সচেতন হন না। তাঁরা বেপরোয়া ভাবে হেলমেটহীন অবস্থায় বাইক চালান। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর