কেটে

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: হোটেলের কংক্রিটের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে কংক্রিটের দেয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস বাসস্ট্যান্ড এলাকায়।

ডেঙ্গি মোকাবিলায় বৈঠক | স্বাস্থ্য আধিকারিকদের তৎপর হওয়ার নির্দেশ

মঙ্গলবার সকালে হোটেল খুলতে এসে হোটেলের এক দিকের কংক্রিটের দেয়ালের বেশ কিছুটা অংশে কাটা অবস্থায় দেখতে পান হোটেল মালিক তপন ঘোষ। এরপর ভেতরে ঢুকে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্নার একাধিক বাসনপত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গিয়েছে বলে জানান তিনি।

ঘটনাটি জানাজানি হতেই সাত সকালে এলাকায় তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানিয়ে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন খাবার হোটেল মালিক তপন ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর