ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ ( Latest News) শুধু গ্র্যান্ড স্ল্যাম নয়, ক্যান্সারকেও জয় করলেন টেনিস তারকা মারতিনা নাভরাতিলোভা। ২০২৩-এর ২ জানুয়ারী ঘোষণা করেছিলেন যে তিনি গলা এবং স্তন ক্যান্সারে ভুগছেন। কিন্তু তা “নিরাময়যোগ্য” পর্যায়ে। সম্প্রতি তিনি ক্যানসার মুক্ত হয়েছেন। জানেন তিনি কে ? তিনি অন্য কেও নন। তিনি ৬৬ বছর বয়সী, চেক বংশোদ্ভূত মার্কিন নাগরিক সর্বকালের অন্যতম সেরা মহিলা টেনিস তারকা মারতিনা নাভরাতিলোভা।

একবার নয়। দু-দু বার তিনি আক্রান্ত হয়েছেন এই মারণ রোগে। কিন্তু দু’বারই ক্যানসারকে জয় করেছেন এই কিংবদন্তি টেনিস তারকা। খেলোয়াড় জীবনেও তাঁর তালিকা দীর্ঘ। সিঙ্গল, ডাবলস এবং মিক্সড ডাবলস জয়ের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৫৯ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

চিকিৎসকেরা তাঁকে এই সুখবর জানাতেই মারতিনা তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন,” আমি আশা করি এখন আমি আমার জীবনকে ভালো ভাবে উপভোগ করতে পারবো। এটা সত্যি যে এই রোগটা কিছু দিনের জন্য আমার জীবনের চলার পথকে ব্যহত করেছে। তবে আমি লড়াই জারি রেখেছি। ভালো থাকবেন সকলে”। ( EVM News)

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর