ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুলাইঃ (Latest News) ভোট পরবর্তী হিংসা রুখতে ও শান্তি বজায় রাখতে কাটোয়ার করজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাটোয়া থানার এ.এস.আই পুষ্পেন দত্তের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করছে। যদিও করজগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরা আমাদের জানালেন ‘কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ খুব ভালো কথা কিন্তু আমাদের এলাকায় কোন প্রকার বাহিনীর প্রয়োজন নেই এখানে সবাই শান্তিতে আছে,এখানে কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটেনি। সকলে গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট দিয়েছেন এবং তৃণমূলের জয় হয়েছে’। এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ কর। তিনিও জানালেন যে আমাদের এলাকায় কোন প্রকার অশান্তি নেই।

প্রশ্ন তবে এলাকাবাসীর মন একটি প্রশ্ন রয়েছে যেখানে কোনরকম কোন অশান্তির ঘটনাই ঘটেনি সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মাঠ কেন এই এই প্রশ্নের উত্তরই খুঁজছেন এখন গ্রামবাসীরা। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর