যৌন হেনস্থার অভিযোগে ফের উত্থাল হল ভারতীয় ক্রীড়া জগৎ। চাঞ্চল্যকর এই অভিযোগের নিশানায় এবার খোদ জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ স্মরণ সিং। ঘটনার জেরে সরগরম হল রাজধানীর রাজনীতি। অভিযুক্ত ওই ফেডারেশন সভাপতি একইসঙ্গে বিজেপি সংসদ হওয়ায় ,ঘটনায় রাজনীতির রং লেগেছে। অভিযুক্ত সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতির শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসেছেন দেশের প্রথমসারির কুস্তিবিদরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন সাক্ষী মালিক সহ বজ্রং পুনিয়া ,ভিনেশ ফোগাত, অংশু মালিক , জিতেন্দ্র কিনহার মতো প্রথমসারির ২৯ জন কুস্তিবিদরা । শুধু ব্রিজভূষণও নন অভিযোগ উঠেছে ফেডারেশনের কোচেদের বিরুদ্ধে। ভিনেশ ফোগাত বলেন ,ব্রিজভূষণ ছাড়াও আরও অনেকেই শিবিরে থাকা অনেক কোচও এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা নিজের জন্য করছিনা। আমাদের বেক্তিগত জীবনেও হস্তক্ষেপ করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইটার করে বলে ,যত তাড়াতাড়ি সম্ভম হোক দোষীর শাস্তি দেওয়া হোক। সূত্রের খবর ,পদত্যাগের করতে চান তিনি। এই প্রতিবাদে বজ্রং পুনিয়া আরও কুস্তিবিদদের অংশগ্রহণে আহ্বান করেছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর