ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (Ltaest News) এবার ডেঙ্গি চোখ রাঙাচ্ছে মালদাতেও। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪ জন। আর যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে জেলা স্বাস্থ্য দফতরের কাছে। প্রতি বুধবার করে জমা জল নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।

জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে দুই থেকে তিনজন ডেঙ্গি আক্রান্ত রোগী  ভর্তি হচ্ছেন হাসপাতালে। যদিও এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত একজন রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্ষা না আসায় ডেঙ্গির প্রাদুর্ভাব অনেকটাই কম রয়েছে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান, গত বছরের তুলনায় এ বছরে অনেকটাই ডেঙ্গি সংক্রমণ আমাদের জেলায় কম। এরমধ্যে সাপ্তাহিক এক থেকে দুজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। মালদা জেলাতে বর্তমানে বৃষ্টিপাত অনেকটাই কম তবে এই মুহূর্তে বর্ষার সময় আমাদেরকে বিশেষভাবে নজর দিয়ে রাখতে হবে। ব্লক স্বাস্থ্য হাসপাতালগুলিও এ বিষয়ে সজাগ রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানান চিকিৎসকরা রীতিমতো সজাগ রয়েছেন।

ইংরেজবাজার পৌরসভাও এই বিষয়ে যথেষ্ট সজাগ। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রায় ১৬০ জন কর্মী ডেঙ্গু বিষয় নিয়ে কাজ করছে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করছি। এবং ১০০ শতাংশ এলাকায় আমরা কাজ করছি। কোনরকম জল জমা হতে দিচ্ছি না।

যদিও ইংরেজবাজার পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তরের এই তথ্যকে মানতে নারাজ ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী। তিনি জানান, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু আমাদের সন্দেহ সরকার এই তথ্য সঠিক দিচ্ছে না। ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আসলে আরো বেশি। যেটা সরকার দিচ্ছে না। আমরা জানুয়ারি থেকে কোনরকম ভাবে পৌরসভার কোন উদ্যোগ দেখলাম না ডেঙ্গু বিষয়ে সচেতন করতে। এই কিছুদিন হলো দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার তৎপরতা। ডেঙ্গি আক্রান্তর সংখ্যাটা কেবলমাত্র ৭৪ নয় এটা ১০০ বেশি হয়ে গেছে যেটা সরকার সম্পূর্ণ লুকোচ্ছে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর