ইভিএম নিউজ ব্যুরো,২৮ এপ্রিলঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে আজ ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তার প্রভাব সকাল থেকেই লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলা জুড়ে। সকাল থেকে একদিকে যেমন  কোন বেসরকারি বাসকে রাস্তায় চলতে দেখা যায় নি। তেমনই জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানঘাট ও বাজার ঘাট বন্ধ থাকে। তবে  বেসরকারি বাস রাস্তায় না চললেও সরকারি কয়েকটি বাস চলাচল করতে দেখা গিয়েছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় শহরের অন্যান্য দিনের মতো ভিড় লক্ষ্য করা গেলনা। হাতে গোনা কয়েকটি মাত্র যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে রাস্তায় ছিল সরকারি বাস। তবে এই ধর্মঘট ঘিরে যে কোন রকমের অপীতিকর ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।(EVM News)আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে উত্তর দিনাজপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর