ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুনঃ ( Latest News) ওল্ড ট্রাফোর্ডে ইউরোর বাছাই পর্বের ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে সোমবার বড় জয় পেলো  ইংল্যান্ড। বুকায়ো সাকার হ্যাটট্রিক আর হ‍্যারি কেনের জোড়া গোলের আঘাতে চুরমার নর্থ মেসিডোনিয়া।এদিন ৭-০ গোলে জয় পায় ইংল্যান্ড। একটি করে গোল ক্যালভিন ফিলিপ্স এবং মার্কাস র‌্যাশফোর্ড। ফ্রান্সের হয়ে এক মরশুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড কিলিয়ান এমবাপের

রেকর্ড বলছে, বাছাই পর্বে এর আগেও বড় জয় পেয়েছে ইংল্যান্ড দল। ২০২১ সালের ১৫ নভেম্বর কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সান মারিনোকে ১০-০ গোলে হারিয়েছিল হ্যারি কেনরা।দলকে সাহায্য করতে না পেরেও কোনও আফসোস নেই কোহলির, সমালোচনার ঝড় নেটমাধ্যমে

উল্লেখযোগ্য বিষয়,  ৭-০ গোলের জয়ের পিছনে যার সবথেকে বেশী অবদান রয়েছে সেই সাকা খেলেছেন চোট নিয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিক করলেন আর্সেনালের এই তারকা ফুটবলার।

তিন দিন আগেই বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে মাল্টাকে ৪-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। তবে নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে ৭-০ তে জয় অবাক করেছে অনেক্কেই। (EVM News)

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর