ইভিএম নিউজ ব্যুরো, ২৭ জুলাইঃ চলতি বছর বেশ দেরিতে প্রবেশ করেছে বর্ষা। স্বাভাবিকভাবেই জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি হতে পারে, মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু, শুধু জুন নয়, জুলাই মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে বিস্তর। এরই মধ্যে নিম্নচাপের সম্ভাবনায় আশার আলো দেখছেন সাধারণ মানুষ।কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি বাতাসে সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭  শতাংশ।

আলিপুর আবহাওয়া  সূত্রে খবর,পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যদিও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (EVM News)

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর