ইভিএম নিউজ ব্যুরো, ২৩ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে অবশেষে উদ্ধার করল   শিলিগুড়ি পুলিশ। শনিবার রাতে  শিলিগুড়ির চোপড়ার বলরামপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।পরে শিশুটিকে শিলিগুড়ি মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে মেডিকেল সূত্রের খবর।এক মহিলার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায়

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্রটি চুরি হয়েছিল। অবশেষে শিশুটির হদিস মেলায় অত্যন্ত খুশি তার পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর