yoga

ব্যুরো নিউজ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কোন যোগাসনগুলি চেহারায় বয়সের ছাপ পড়তে দেবে না। বরং চেহারায় বজায় রাখবে তারুণ্যভাব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় সেই ছাপ ফুটে ওঠে। অনেকে ত্বকের বলিরেখা আটকাতে নানা রকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করে থাকেন। কিন্তু মাথায় রাখতে হবে ত্বকে তারুণ্যভাব বজায় রাখতে চাইলে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন তাহল পুরনো কোষের তুলনায় নতুন কোষ যাতে তৈরি হয়, সেই ব্যবস্থা করা। নিয়োমিত মুখের ত্বকের যত্ন নেওয়া। হজম প্রক্রিয়া ও রক্তসঞ্চালন ঠিক রাখা। তবে নিয়োমিত কিছু যোগাসন করলে কিন্তু চেহারায় তারুণ্যভাব বজায় থাকবে।

আন্তর্জাতিক যোগা দিবসে, শুভেন্দুর খোঁচা !

চেহারায় বজায় থাকবে তারুণ্যভাব

মত্স্যাসন-এই আসন করতে গেলে প্রথমে পদ্মাসন বা দণ্ডাসনে বসে চিত হয়ে শুরু পড়ুন। দুই হাতের পাতা দিয়ে ডানে-বাঁয়ে (কানের পাশে) ম্যাটে ভর রেখে দম নিতে নিতে মাথা এমনভাবে পেছনে মুড়িয়ে নিন, যাতে মাথার তালু ম্যাটে স্পর্শ করে। এবার হাত সরিয়ে পদ্মাসনে থাকলে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল টেনে ধরুন। দণ্ডাসনে থাকলে হাত শরীরের দুই পাশের ম্যাটে রাখুন। আসন থেকে ফেরার সময় অবশ্যই দুই হাত আবার মাথার দুই পাশে রেখে দম ছাড়তে ছাড়তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এরপর শবাসনে বিশ্রাম নিন। যোগাসনটি একবার ৩০ থেকে ৬০ সেকেন্ড করুন।

এই ডিটক্স ওয়াটার করবে কামাল! ওজনও কমবে, শরীরও রাখবে সুস্থ 

হলাসন- এই আসন করতে হলে সোজা টানটানভাবে চিত হয়ে শুয়ে পড়ুন। শ্বাস নিতে নিতে প্রথমে দুই পা এবং পরে নিতম্ব, কোমর ও পিঠ এমনভাবে তুলে ফেলুন, যাতে শরীর ওপরের দিকে টানটান হয়ে থাকে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পা এমনভাবে মাথার পেছন দিকে নামান, যাতে পায়ের আঙুল মাথার পেছনে ম্যাট স্পর্শ করে। হাঁটু সোজা থাকবে। হাত দুটি ব্যবহার করে কোমরে সাপোর্ট দিয়ে রাখুন। আসন থেকে ফেরার সময় শ্বাস নিতে নিতে পা ওপরের দিকে টানটান করুন। কোমর থেকে হাত সরিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে পিঠ, তারপর কোমর, নিতম্ব ও পা নামিয়ে ফেলুন।

এই যোগাসন প্রথমবার যাঁরা করবেন, তাঁরা প্রথমে ৩০ সেকেন্ড দিয়ে শুরু করুন। পরে একবারে টানা ২-৩ মিনিট থাকার চেষ্টা করুন। এ আসনের পর করুন মত্স্যাসন।

আসনগুলি করার আগে অবশ্যই কয়েকটি বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন। যাদের উচ্চ রক্তচাপ ও ঘাড়ে কোনো সমস্যা রয়েছে তারা হলাসন ও মত্স্যাসন করা থেকে বিরত থাকুন

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর