Curd For Hair

ব্যুরো নিউজ, ২ জুলাই : বর্ষা এলেই চুল নিয়ে জেরবার পরিস্থিতির সৃষ্টি হয়। একে তো ভ্যাপসা একটা গরম ভাব তার উপর ঘামে চুল ভিজে গাদা গাদা চুল উঠতে থাকে। এই সময় আবার বৃষ্টির জল চুলে লাগলেও চুল ঝরতে থাকে। তবে এই সময় কয়েকটি টিপস ফলো করলে কিন্তু চুল পড়ার হাত থেকে রেহাই পাবেন। চুল সুস্থ ও সতেজ থাকবে।

বর্ষার দিনে জামা কাপড় শুকানো নিয়ে চিন্তিত?

চুলের যত্নে এই টিপস অবশ্যই ফলো করুন

বর্ষার সময় যেহেতু একটা ভ্যাপসা গরম থাকে তারজন্য এই সময় খুব সহজেই মাথার ত্বক ঘেমে যায়।অতিরিক্ত তেল বেরোয়। এ জন্য চুল তেলতেলে হয়ে যায়। ফলে খুব সহজে ময়লা জমে। ভালোভাবে পরিষ্কার না করলে চুলে সমস্যা হয়। তাই বর্যার সময় নিয়ম করে চুল পরিষ্কার করা উচিত। এরজন্য
সপ্তাহে অন্তত তিন দিন চুলে শ্যাম্পু করলে চুল পরিষ্কার থাকবে। তবে খেয়াল রাখবেন চুলের সঙ্গে কিন্তু মানানসই শ্যাম্পু ব্যবহার করা উচিত।

বৃষ্টির সময় চুলে ও মাথার ত্বকে ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ হতে পারে। এ জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বাজারেই পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টি ব্যাকটেরিয়াল শ্যাম্পু। এই ধরনের শ্যাম্পু মাথার ত্বক ও চুল গভীর থেকে পরিষ্কার করে। সহজেই চুলের ময়লা পরিষ্কার করে। সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

BJP Helpline

চলে শ্যাম্পু করার পর ভেজা চুল এমনিতেই নেতিয়ে থাকে। বর্ষাকালে এই পরিস্থিতি আরো বাড়ে। এ জন্য চুল উজ্জ্বল ও ঘন করতে প্রাকৃতিক প্যাক ব্যবহার করতে পারেন। চুলের জন্য শ্যাম্পু, কন্ডিশনার ও হেয়ার মাস্ক তো রয়েছে। তবে কেনার আগে খেয়াল করুন তাতে ডাবের জল, অ্যালোভেরা, রিঠা, নারকেলের মতো নানা পুষ্টিগুণ আছে কিনা। এসব উপাদান চুলকে ভেতর থেকে মজবুত, ঘন ও উজ্জ্বল করে তোলে।

বর্ষাকালেই সাধারণত চুল বেশি রুক্ষ হয়ে যায়। চুলের রুক্ষতা কাটাতে প্রতিবার শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। চুলের আর্দ্রতা ধরে রাখা প্রয়োজন।

মাথায় রাখবেন ভেজা চুল কখনোই তোয়ালে দিয়ে জোরে ঘষে ঘষে মুছবেন না। এতে চুলের রুক্ষতা আরো বেড়ে যায়, চুল ভেঙে ঝরে যায়, ডগা ফেটে যায়। চুলে ঝট পাকে। ভেজা চুল নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন।

চিরুনি ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন। হেয়ার ব্রাশ বা চিরুনির ব্যাপারে অনেকেই তেমন মনোযোগী নন। এটা চুলের জন্য মোটেও ভালো অভ্যাস নয়। ভালো চিরুনি চুলের জন্য মোক্ষম অস্ত্র। চুলের জট ছাড়াতে মোটা দাঁতের কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন। কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল ভাঙে কম, রুক্ষতাও কমে। ভেজা অবস্থায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন। আগে চুল ভালো কথা করে শুকিয়ে নিনি, তারপর আঁচড়ান।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর