ব্যুরো নিউজ, ৮ এপ্রিল: আবহাওয়া দফতরের তরফে জারি করা হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০ কিলোমিটার গতিবেগে। এমনই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন আম চিংড়ি! খেতেও যেন অমৃত!

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা ও উপকূলের জেলাতে। বৃষ্টি কমে যাবে মঙ্গল-বুধবার। তবে আবার বৃষ্টি একটু বাড়বে বৃহস্পতিবার অর্থাৎ ১১ এপ্রিল থেকে। এই বৃষ্টির প্রভাবে সব জায়গায় প্রায় ৫-৬ ডিগ্রি কমে যাবে দিনের তাপমাত্রা।

কেমন কাটবে আপনার আজকের দিন? কারা পেতে চলেছেন সুখবর

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

রবিবার থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। রবিবার কলকাতায় ৩৭-এর কাছাকাছি ছিল তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে তাপমাত্রা কমে ৩০-৩১ ডিগ্রি হয়ে যাবে। অপরদিকে, আগামী ৪/৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কলকাতায় আগামিকাল মেঘলা আকাশ এবং দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যেতে পারে এই বৃষ্টির ফলে, বঙ্গবাসী নিস্তার পেল তাপপ্রবাহের পরিস্থিতি থেকে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর