Union budget 2026

ব্যুরো নিউজ, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ : ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে উন্নয়নের গতি বজায় রাখতে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদিকে যেমন আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করা হয়েছে, তেমনই প্রতিরক্ষা এবং পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়ে দেশের সুরক্ষাকে আরও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি।


মধ্যবিত্তের জন্য আয়করে বড় উপহার

এই বাজেটে আয়কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে এখন থেকে আর কোনও কর দিতে হবে না। এছাড়া ১৯ can-এর আয়কর আইনের বদলে ১ এপ্রিল, ২০২৬ থেকে বলবৎ হতে চলেছে ‘নতুন আয়কর আইন ২০২৫’। সহজ ভাষায় লেখা এই আইন সাধারণ মানুষের কর সংক্রান্ত জটিলতা কমাবে।

Union Budget President Murmu : বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি: ১০ বছরে দারিদ্র্যমুক্ত ২৫ কোটি মানুষ, ১০০ দিনের কাজের বদলে আসছে ১২৫ দিনের গ্যারান্টি


প্রতিরক্ষায় ‘অপারেশন সিন্দুর’-এর প্রভাব

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে এবারের বাজেটে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের পর আধুনিকীকরণের তহবিলে ২১.৮৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ২.১৯ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন ইঞ্জিনের জন্য।


চিকিৎসা ও শিক্ষায় বিশেষ ছাড়

ক্যানসার রোগীদের কথা মাথায় রেখে অর্থমন্ত্রী জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেছেন। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে টিসিএস (TCS) বা ট্যাক্স সংগ্রহ কমানো হয়েছে, যা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের বড় স্বস্তি দেবে।

UGC Equity Controversy Supreme Court : ইউজিসি-র নতুন নিয়মে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের: ‘ভয়াবহ প্রভাব’ ও ‘বিভাজনের’ আশঙ্কা প্রকাশ প্রধান বিচারপতির


সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ করিডোর

ভারতকে ইলেকট্রনিক্স ও চিপ নির্মাণে স্বয়ংসম্পূর্ণ করতে সেমিকন্ডাক্টর মিশনে ৪০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। এছাড়া ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ‘রেয়ার আর্থ করিডোর’ বা বিরল খনিজ করিডোর তৈরি করা হবে। এর ফলে চিপ এবং আধুনিক যন্ত্রপাতি তৈরির কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা অনেকটা কমবে।


পরিকাঠামো ও রেলের ভোলবদল

দেশের যাতায়াত ব্যবস্থাকে দ্রুততর করতে ১২.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লি-বারাণসী এবং মুম্বই-পুনে সহ সাতটি নতুন হাই-স্পিড রেল করিডোর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ছোট ও মাঝারি শহরগুলোর (Tier-2 & Tier-3) উন্নয়নের জন্য প্রতি শহরে বার্ষিক ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর