
নীরজ চোপড়ার চুপিচুপি বিয়ে, অবশেষে প্রকাশ্যে এল তার নতুন জীবন শুরু করার ছবি
ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া একেবারে চুপিসারে বিয়ে সেরে ফেললেন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্টে নীরজ নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর দিয়েছেন। তিনি লিখেছেন, “নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি (মোর)।” এই



























