
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের আবার বিতর্কিত মন্তব্যঃ স্ত্রীরা ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানেন না, তবে কেন সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন?
ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ যোগরাজ সিং একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। কিছু দিন আগে তিনি বলেছিলেন, তিনি কপিল দেবকে গুলি করতে গিয়েছিলেন। এবার তিনি আরও একটি বিতর্কিত মন্তব্য করেছেন, তবে এই মন্তব্যের মাধ্যমে বিসিসিআইয়ের নতুন নিয়মকে সমর্থন জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল ও বিসিসিআই একটি কঠোর


























