
ইউনিয়ন বাজেট ২০২৫-২৬ঃ বাজেটে শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন। প্রযুক্তি, আসনসংখ্যা বৃদ্ধি এবং ভারতীয় ভাষায় পড়াশোনার উদ্যোগ
ব্যুরো নিউজ,১ ফেব্রুয়ারি:২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এসব ঘোষণা দেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। একদিকে যেমন স্কুলগুলিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে, তেমনই শিক্ষার পরিসর এবং সুযোগ আরও বড় করার উদ্যোগ নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন, দেশের সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।





























