
দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরুঃ ভারতীয়দের জন্য সুখবর
ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে ইচ্ছুক ভারতীয়দের জন্য সুখবর। সোমবার থেকেই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। যারা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখার জন্য দুবাই যেতে চান, তাঁরা এখন থেকেই টিকিট কিনতে পারবেন। টিকিট বিক্রির প্রক্রিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে এবং দামও সাধারণের সাধ্যের মধ্যে রাখা হয়েছে, যাতে খেলার প্রতি আগ্রহী দর্শকদের জন্য সুবিধা হয়।



























