
হজমের সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় এই আসন। নিয়মিত করুন ফল পাবেন
ব্যুরো নিউজ , ৮ ফেব্রুয়ারি:সারা বছর হজমের সমস্যায় অনেকেই ভোগেন। কখনও অতিরিক্ত খাওয়া, আবার কখনও খাবারে অতিরিক্ত তেল-মশলা হওয়া থেকে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, ঢেকুর ওঠা—এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সাধারণত খাওয়ার পর অনেকেই মুখশুদ্ধি খেয়ে থাকেন। তাতে কাজ না হলে শেষমেশ ওষুধের সাহায্য নেন। তবে চিকিৎসকরা বলছেন, একাধিক ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়লে একসময় শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় সমস্যা





























