
পদ্মাপাড়ের দেশে কড়া নজর মোদি সরকারের, সর্বদল বৈঠক, সংসদে ব্যাখ্যা দিতে পারেন জয়শঙ্কর
ব্যুরো নিউজ,৬ আগস্ট: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদে ব্যাখ্যা দিতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মঙ্গলবার সকালেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের এই চলতি পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডেকেছে। মঙ্গলবার সকাল ১০টার সময় সংসদে এই বৈঠকটি শুরু হয়েছে। পরবর্তীতে সূত্রের খবর অনুযায়ী, সংসদেও বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জয়শংকর। বাংলাদেশ পরিস্থিতিতে জরুরি বৈঠক মোদির হাসিনা জমানার ইতি,তবুও থামেনি



























