
আদালত চত্বরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ: নিরাপত্তার ঘেরাটোপে উত্তপ্ত পরিস্থিতি
ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর:সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়ে বিচারক আদালত কক্ষ থেকে বেরিয়ে গেছেন। সেই সময় আদালতের এজলাসে বসে ছিলেন সন্দীপ ঘোষ ও তার তিন সহযোগী, যাঁদের ঘিরে রাখা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়। আদালত চত্বরে উপস্থিত ছিলেন পুলিশ কর্মী এবং সিবিআইয়ের আধিকারিকেরা। এমন অবস্থায়, সন্দীপ ঘোষকে ‘ধিক্কার’ জানিয়ে একটি মহিলা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান



























