
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হতে প্রস্তুত বেঙ্কটেশ আয়ার?
ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :আসন্ন আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এখনও তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেনি। তবে দলের নেতৃত্বের দৌড়ে অন্যতম নাম হচ্ছে বেঙ্কটেশ আয়ার। মধ্যপ্রদেশের অলরাউন্ডার নিজে দায়িত্ব নিতে প্রস্তুত এবং দলের নেতা হতে তাঁর আত্মবিশ্বাসও দৃঢ়।বেঙ্কটেশ আয়ার ২০২১ সাল থেকে কেকেআরের হয়ে খেলে আসছেন। গত নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে তাকে আবার কিনে নেয় কেকেআর



























