
বালুরঘাট হাসপাতালে বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
ব্যুরো নিউজ,২৫ সেপ্টেম্বর:বালুরঘাট হাসপাতালে বিজেপি নেত্রী মামণি বর্মণের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পরিকল্পনা করে তাদের নেত্রীকে খুন করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, হাসপাতালের সুপারই মৃত্যুর জন্য দায়ী। এই ঘটনায় সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মামণি বর্মণ পেটে ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। তখন দায়িত্বে



























