
নদী বাঁধ ভেঙে জলপ্রবাহ, উদ্ধারকার্যে নামল এনডিআরএফ
ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর :পাঁশকুড়ার পুরুষোত্তমপুর এলাকায় আবারও আতঙ্ক ছড়াচ্ছে। নদী বাঁধ ভেঙে প্রবাহিত হচ্ছে বিপুল পরিমাণ জল, ফলে এলাকা আবারও জলবন্দি হয়ে পড়েছে। উদ্ধারকার্যে সক্রিয় হয়ে উঠেছে এন ডি আর এফ টিম। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামী দিনে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা পুজোর মুখে দুর্যোগের ভয়াবহতার ইঙ্গিত করছে। বন্যার ফলে সবজি ও ফুলের দাম হুহু করে বাড়ছে



























