
ত্রিপুরায় মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ, দুই পুত্র গ্রেফতার
ব্যুরো নিউজ,৩০ সেপ্টেম্বর:ত্রিপুরার চম্পকনগরে এক মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুই পুত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতের এই ঘটনার সময় দুই পুত্র মাকে গাছের সঙ্গে বেঁধে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মৃতার বয়স ছিল ৬২ বছর। স্থানীয় সূত্রের খবর দেড় বছর আগে ওই বৃদ্ধার স্বামী মারা যান এবং তার পর থেকে তিনি দুই পুত্রের সঙ্গে চম্পকনগরে বাস



























