
নেপালে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে
ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :নেপালে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৭০-এর গণ্ডি ছাড়িয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বিপর্যয়ের ফলে রবিবার রাত পর্যন্ত ৪২ জন নিখোঁজ রয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপরে বইছে। ফলে অনেক জায়গায় নদীর জল দুই কূল ছাপিয়ে



























