
সন্তান বদলের অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শিলিগুড়ি মহকুমারর ফাঁসিদেওয়ার শৈলানী জোত গ্রামের বাসিন্দা বৃষ্টি বিশ্বাসের পরিবারের অভিযোগ তাদের সদ্যোজাত ছেলেকে বদলে দেওয়া হয়েছে মেয়ে শিশুর সাথে। বৃহস্পতিবার রাতে বৃষ্টি দেবী পুত্র সন্তানের জন্ম দেন বলে পরিবারের দাবি। সন্তানের জন্মের পর পরিবারের সদস্যদের জানানো হয় শিশুটি ছেলে এবং কাগজেও স্বাক্ষর করানো হয়। তবে শুক্রবার সকালে হাসপাতাল



























