
শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুতি, যাত্রীদের দুর্ভোগ
ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :আজ সকালে হাওড়ার নলপুরের কাছে দুর্ঘটনার শিকার হল শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে রেলপথ থেকে নিচে নেমে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যদিকে ওই লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে । স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে উদ্ধার কাজ



























