
ভিনরাজ্যে নাবালক শ্রমিক পাচারের চক্র ভাঙল, ধৃত দুই দালাল
ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : ভিনরাজ্যে নাবালক শ্রমিক পৌঁছে দেওয়ার বিনিময়ে কমিশন পেতো দালালেরা। আর সেই লোভেই বাংলা ও বিহার থেকে বেঙ্গালুরুতে নাবালক শ্রমিক পাচারের চেষ্টায় ছিল দুই পাচারকারী। মঙ্গলবার ভোররাতে সাঁইথিয়া জিআরপি হাতে ধরা পড়ে তাদের চক্রান্ত। পাচারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ জন নাবালককে। উদ্ধার হওয়া নাবালকদের জেলা শিশু সুরক্ষা দপ্তরের মাধ্যমে বহরমপুরের হোমে পাঠানো




























