
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চাপের মুখে টিম ইন্ডিয়াঃ কপিল দেবের পরামর্শ
ব্যুরো নিউজ,১৮ নভেম্বর:ভারত এবং অস্ট্রেলিয়া যখন ক্রিকেটের মাঠে মুখোমুখি হয়, তখন খেলোয়াড়দের উপরে চাপ থাকেই এটা নিয়ে কোন সন্দেহ নেই। আর এবারও তার ব্যতিক্রম হবে না। ভারতীয় দল গত দুবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে, কিন্তু অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে দীর্ঘদিন ধরে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতের বিরুদ্ধে। ফলে এবার প্যাট কামিন্সদের উপরে চাপ থাকবে বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধারের জন্য।




























