
নতুন বছরে উত্তর-দক্ষিণবঙ্গের সংযোগ আরও সহজ, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের পথে
ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : বিমানবন্দর থেকে কল্যাণী এইমস পৌঁছানোর সময় কমাতে বড় ভূমিকা রাখতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রায় ৪৩ কিমি দীর্ঘ এই রাস্তা ফোর লেনে রূপান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্ত দপ্তরের মতে ইতিমধ্যেই ৩৯ কিমি রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। নতুন বছরের শুরুতেই রাস্তা চালু হলে শুধু কল্যাণীর এইমস নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও মসৃণ



























