
সিপিএমের সদস্যদের আয় গোপন করার প্রবণতায় দলে তৈরি হচ্ছে নতুন সংকট
ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:বর্তমানে সিপিএমের মধ্যে একটি নতুন সমস্যা সামনে এসেছে।সেটা হল দলের সদস্যদের আয় গোপন করার প্রবণতা। শহরাঞ্চলে এই প্রবণতা আরও বেশি দেখা যাচ্ছে। সিপিএমের এরিয়া স্তরের সম্মেলন প্রক্রিয়া শেষ হওয়ার পর দলের নেতারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলের নেতাদের দাবি কিছু সদস্য তাদের প্রকৃত আয় গোপন করে দলের নথিতে কম আয় দেখাচ্ছেন যা দলের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে


























