
আপনার ঘরের সাজে নিয়ে আসুন বোহেমিয়ান স্পর্শ, জেনে নিন সহজ কিছু টিপস
ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:’জীবন যেখানে যেমন’, সেখানেই তাদের ছন্দ। বোহেমিয়ান অর্থাৎ যাযাবর জীবন যাপনের নিজস্ব কায়দা আজ বহু মানুষের মন কাড়ছে। নানা সংস্কৃতি ও রং মিশিয়ে তৈরি এই স্টাইল এখন শুধু পোশাকে সীমাবদ্ধ নেই, বরং অন্দরসজ্জাতেও বোহেমিয়ান ঢং জায়গা করে নিয়েছে। ঘরের সাজে বোহো স্টাইল মানে হল খোলা মন আর অনুপ্রেরণার মেলবন্ধন। রংচটা কাঠ, দড়ির শিল্পকলা, রঙিন কাপড়—সব মিলে এক



























