
রোহিত শর্মার মন্তব্যঃ অস্ট্রেলিয়ান দর্শকদের মুখ বন্ধ করতে হবে সাফল্যের মাধ্যমে
ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :অস্ট্রেলিয়া সফরে এসে ভারতীয় ক্রিকেট দলের একাধিক সদস্য বিভিন্ন সময়ে গ্যালারির বিদ্রুপের শিকার হয়েছেন। বিশেষ করে গত সফরে মহম্মদ সিরাজকে নিয়ে অজি সমর্থকরা নানা কটুক্তি করেছিলেন। এবার আবার কনস্টাসের সঙ্গে ঘটে যাওয়া ঝামেলার জেরে অস্ট্রেলিয়ান গ্যালারির সদস্যরা বিরাট কোহলির মতো সুপারস্টারকেও বিদ্রুপ করতে পিছপা হয়নি। এই পরিস্থিতি যে ভারতীয় দলের জন্য অত্যন্ত অস্বস্তিকর, তা রোহিত শর্মার


























