
কংগ্রেসে বিরাট ভাঙন: উত্তরবঙ্গে পরিচিত নেতার তৃণমূলে যোগদান
ব্যুরো নিউজ ৪ জুন : বছর ঘোরার আগেই বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। এই আবহেই উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল ঘটল। বুধবার (৪ জুন, ২০২৫) কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের পরিচিত এবং প্রভাবশালী নেতা শঙ্কর মালাকার। তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতা অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সীর উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান। শঙ্কর মালাকারের এই দলবদলকে উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন মজবুত



























