
ভারতীয় দাবার ইতিহাসে এক নতুন দিগন্ত!লক্ষ্য হলো দেশের তরুণ দাবা প্রতিভাদের আর্থিকভাবে সহায়তা করা
ব্যুরো নিউজ ২৬ জুন:ভারতীয় দাবার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সর্বভারতীয় দাবা ফেডারেশন (AICF) ‘শীর্ষ জাতীয় খেলোয়াড় অনুদান প্রকল্প’ (TNPSS) চালু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের তরুণ দাবা প্রতিভাদের আর্থিকভাবে সহায়তা করা এবং তাদের বিকাশে গতি আনা। দিল্লিতে দাবা খেলাতে গুপ্তার সাথে শীর্ষে নিকিটেঙ্কো। বুধবার (২৫শে জুন, ২০২৫) AICF সভাপতি নীতিন নারাং-এর উদ্যোগে এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়।


























