
আর জি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের দৃঢ় অবস্থানঃ আন্দোলনের নতুন কর্মসূচি
ব্যুরো নিউজ,২ নভেম্বর:দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা আর জি করে নির্যাতিতার হত্যার তদন্ত নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। গত শুক্রবার সাংবাদিক বৈঠকে দেবাশিস হালদার নামের একজন মুখপাত্র বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তিনি জানিয়েছেন, নির্যাতিতার বিচার না পাওয়ার ৮৪তম দিন চলছে এবং তারা এই মামলায় সুবিচারের জন্য সোচ্চার রয়েছেন।হালদার বলেন, ‘আমরা রাজপথ দখল করেছি, কোটি কণ্ঠে স্লোগান তুলেছি। আমাদের আন্দোলন



























